তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক প্রতিরোধে ৭টি নির্দেশনা দিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
বুধবার (২৩ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন। ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. মামুন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির এ কর্মকর্তা আরো বলেন, গত সোমবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মামুন তথ্য প্রযুক্তিতে পারদর্শী। সে নিজেই ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি নারীদের টার্গেট করে অর্থ হাতিয়ে নিত।
ফেসবুক আইডি হ্যাক প্রতিরোধে ডিবির ৭ নির্দেশনা:
১. যাচাই না করে কোনো ধরনের ইউআরএল লিংক ক্লিক না করা।
২. কোনো ইউআরএল লিংকে ক্লিক করার পর কোনো ফেসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেসবুক আইডি পাসওয়ার্ড প্রদান না করা।
৩. ফেসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল অ্যাড্রেস যোগ করা।
৪. অথরাইজড লগিং অপশন চেক করা।
৫. ফেসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও, কথোপকথন না রাখা।
৬. মোবাইলে আসা নোটিফিকেশনে ইয়েস (হ্যাঁ) নো (না) ক্লিক করার পূর্বে ভালোভাবে পড়ে নেওয়া।
৭. ফেসবুকে তিন থেকে পাঁচজন ট্রাস্টেড কনটাক্ট যোগ করা।

No comments:
Post a Comment