কোকাকোলার ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি করলেন রোনালদো - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 June 2021

কোকাকোলার ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি করলেন রোনালদো


খেলাধুলা ডেস্ক :
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফের মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য আলোচনায়। এবার সংবাদ সম্মেলনে বিজ্ঞাপনী সংস্থার পানীয় সরিয়ে দিয়ে আলোচনার খোরাক হয়েছেন তিনি।


বরাবরই স্বাস্থ্য সচেতন রোনালদো। ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার কার্বনেটেড সফট ড্রিংকস একদম পছন্দ করেন না। ইউরো ২০২০ সাংবাদিক সম্মেলনে এসে নিজের মুখের সামনে রাখা দুটি কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। তার বদলে একটি পানির বোতল হাতে নিয়ে বলেন, কোক নয়, পানি খান। অথচ উয়েফা ও ইউরোর অন্যতম বড় স্পন্সর এই প্রতিষ্ঠানটি। ফলে ঘটনার পর থেকেই বিতর্ক তুঙ্গে।

 

রোনালদোর এমন কাণ্ডে বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার ব্র্যান্ড মূল্য নিচের দিকে নেমে যাচ্ছে। এতে বাংলাদেশি মুদ্রায় কোকাকোলার ক্ষতি প্রায় ৩৪ হাজার কোটি টাকা।


এই ঘটনার পর এক বিবৃতিতে কোকাকোলা জানিয়েছে, ‘সবারই নিজের পছন্দ-অপছন্দ আছে, একেকজনের প্রয়োজন ও পছন্দ আলাদা’।

 

এর আগেও রোনালদো কোকাকোলার বিপক্ষে কথা বলেছিলেন। নিজের ছেলেকে শাসনের কথা বলতে গিয়ে সফট ড্রিংস হিসেবে কোকাকোলার নাম নিয়েছিলেন তিনি। সে সময় রোনালদো বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝেমধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়। সে জানে আমি এটা পছন্দ করি না।’


No comments:

Post a Comment

Pages