সময় ডেস্ক : শিমুলিয়া-বাংলাবাজার রুটের এনায়েতপুরি ও শাহ পরান দুই ফেরিতে যাত্রীদের ভিড়ের চাপে অসুস্থ হয়ে এক কিশোরসহ ৫ জন মারা গেছেন।
বুধবার (১২ মে) দুপুরের দিকে ফেরিতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম আনছার মাদবর (১২)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তিনি নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে এবং বাকি ৪ জনের ২ জন নারী ও ২ জন পুরুষের পরিচয় জানা যায়নি। তবে মৃত্যু কথা নিশ্চিত করেছে শিবচর থানা পুলিশ।
ফেরি ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রো রো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে কিশোর আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।
এরপর দুপুরে এনায়েতপুরি নামে একটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে কিন্তু ফেরিটি ছাড়ার আগে প্রায় ৩ ঘণ্টা শিমুলিয়া ঘাট থেকে ছাড়তে দেরি করে। অত্যধিক যাত্রী ও প্রচণ্ড তাপদাহের কারণে ফেরির মধ্যে দুই নারী ও দুই পুরুষ মারা যান। কমপক্ষে ২০জন অসুস্থ হয়ে পড়েন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, মৃত ২ নারী ও ২ পুরুষের পরিচয় এখনো জানা যায়নি। এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। আমরা বাকি লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

No comments:
Post a Comment