সম্পাদকীয় : অদৃশ্য দানব করোনার মরণ কামড়ে বিপর্যস্ত সারা বিশ্ব। গতবছরের ন্যায় এবছরও ঈদের আনন্দকে ধূলিসাৎ করে দিয়েছে প্রাণঘাতী করোনা। বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবারও আমেজহীনভাবে উদযাপিত হবে। সমস্ত মুসলিম উম্মার কাছে ইতিহাস হয়ে থাকবে করোনাকালীন সময়ে পালিত ঈদুল ফিতর।
চিরায়ত গ্রামবাংলায় এ সময় নতুন ধানের মৌ মৌ ঘ্রাণ বিরাজ করলেও উৎসবমুখর পরিবেশে নেই পিঠা-ফুলির আমেজ। আত্মীয়তার টানে এ বছর ঈদে শহরবাসীর বাসায় বাজবেনা কলিং বেল। পাশাপাশি স্তব্ধতা বিরাজ করবে বিনোদন কেন্দ্রগুলোতে।
করোনার উদ্ধুদ্ধ পরিস্থিতিতে লকডাউনে কেউ স্বজন হারা, অনেকে গৃহবন্দী। সময় আমাদের আস্থা ও বিশ্বাস শীঘ্রই আঁধার অস্তমিত হয়ে উদিত হবে নূতন সূর্যালোক। ক্লান্তি মুছে আবার ফিরবে সুখ, সমৃদ্ধি ও সম্ভাবনাময় পেছনে ফেলে আসা সেই সোনালী দিন। দৃঢ় বিশ্বাস, হারানো স্বাধীনতাকে উদ্ধার করতে প্রত্যেকে নিজের, পরিবারের ও দেশের জন্য করোনা স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলবো। আপনি/আমি বাঁচলে বাঁচবে স্বজন, বাঁচবে স্বদেশ।
ঈদুল ফিতরের এই দিনে সময় আমাদের পরিবারের সকল সদস্য, দেশ-বিদেশের সম্মানিত পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, পরামর্শদাতা ও পৃষ্ঠপোষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মনের মণিকোঠা থেকে ঈদ মোবারক।
সম্পাদক
সময় আমাদের

No comments:
Post a Comment