নিজস্ব সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের জানাযায় মানুষের ঢল নামে।
শুক্রবার (০৭ মে) বাদ জুম্মা সিলেটের হযরত শাজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে দ্বিতীয় এবং তৃতীয় জানাযা গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়।
পরে দিলদার হোসেন সেলিমের মরদেহ গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাযার নামাজে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের শতশত মানুষ অংশগ্রহণ করেণ।
প্রসঙ্গত : গত বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা। মরহুম দিলদার হোসেন সেলিমের ছেলে-মেয়ে আমেরিকায় থাকায় মৃত্যুর দুই দিন পর তাঁরা দেশে আসার পর শুক্রবার তার দাফন সম্পন্ন করা হয়।



No comments:
Post a Comment