প্রেস-বিজ্ঞপ্তি : অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ আবাসিক হোটেল খান লজে অভিযান চালিয়ে পুলিশ ৩ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
রোববার (০৯ মে) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা ফাঁড়ির এসআই (নি.) মো. রোকনুজ্জামান চৌধুরীর নেতৃত্বে অভিযান দিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দাইপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৫), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে চেহীলী ওরফে সেলি (৩৫), সিলেটের জৈন্তপুরের পূর্ব লক্ষী প্রসাদ গ্রামের মো. আব্দুল করিমের মেয়ে মোছা. সুলতানা (২৪) ও গোয়াইনঘাটের ফুলেরগ্রামের আব্দুর রশিদের মেয়ে জুলেখা (২২)।
মেতরপট্রি সংলগ্ন খাঁন বোডিং এ দীর্ঘদিন থেকে অসামাজিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ রয়েছে। খাঁন বোডিংএর স্বত্ত্বাধিকারী লিয়াকত আলী খাঁনের কাছ থেকে আবাসিক হোটেল ভাড়া নিয়ে জকিগঞ্জ এলাকার আব্দুল হামিদের নেতৃত্বে বরইকান্দি এলাকার জুবের, খোজারখলার মজনু ও নাজিরবাজারের শাহীন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে আব্দুল হামিদ নগরীর দক্ষিণ সুরমার ক্বিনব্রিজের নিচে শফিক মিয়ার কলোনিতে বসবাস করছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ‘খাঁন লজে’ অভিযান চালায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments:
Post a Comment