গ্রেফতার এড়াতে মিয়ানমারের ৬ এমপি ভারতে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 9 April 2021

গ্রেফতার এড়াতে মিয়ানমারের ৬ এমপি ভারতে


বহির্বিশ্ব ডেস্ক :
মিয়ানমারের জান্তা সরকারের হাতে গ্রেফতারের শঙ্কায় দেশটির ৬ এমপি ভারতে প্রবেশ করে দেশটির কাছে আশ্রয় চেয়েছেন। 


এছাড়াও গত ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ২ হাজার ৮০০ জন ভারতে আশ্রয় নিয়েছেন।


শুক্রবার (০৯ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির এক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


নাম প্রকাশ না করার শর্তে দেশটির ক্ষমতাচ্যুত সরকারের সিআরপিএইচ কমিটির উপদেষ্টা বলছেন, আইনপ্রণেতারা মিয়ানমারের চিন ও সাগাইং অঞ্চলের বাসিন্দা। তারা রাজ্য ও ফেডারেল আইন পরিষদের সদস্য। তারা ক্ষমতাচ্যুত এনএলডি’র সদস্য।


তিনি আরো যোগ করেন, এই মুহূর্তে এমপিরা মিয়ানমারে খুবই বিপদের মধ্যে আছেন। তাদেরকে খোঁজা হচ্ছে। সেনারা তাদের খুঁজছে।


এদিকে মিয়ানমারের আইনপ্রণেতাদের ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলছেন, তার কাছে এ সম্পর্কে বলার মতো কোনো তথ্য নেই।


No comments:

Post a Comment

Pages