বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 25 April 2021

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু


সময় ডেস্ক :
ময়মনসিংহে বৈদ্যুতিক পাখা চালিয়ে চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 


রোববার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ইছাইল নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নুর হোসেন (৪৩) ও তার স্ত্রী নাছিমা বেগম (২৭) উপজেলার ইছাইল নতুন বাজার এলাকার বাসিন্দা।


ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, বিকেলে নুর হোসেন মেশিনে ধান ভাঙ্গিয়ে চাল করে বাড়ি নিয়ে আসে। বৈদ্যুতিক ফ্যানে তাড়াতাড়ি চাল পরিষ্কার করার জন্য ঘরের বিদ্যুতের তার বাইরে নিয়ে আসে। 


এ সময় নাছিমা বেগম ফ্যানে বিদুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে হয়। স্বামী নুর হোসেন স্ত্রীকে বাঁচাতে গেলে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যান।


ওসি আরও বলেন, পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।


No comments:

Post a Comment

Pages