সময় ডেস্ক : সম্প্রতি রাজধানীর জর্জকোর্ট এলাকায় একটি অনলাইন নিউজপোর্টালের লাইভ চলাকালীন হঠাৎ ক্যামেরার ফ্রেমে ঢুকে লকডাউন নিয়ে প্রশ্ন তুলে রাতারাতি মারুফ।
জজকোর্ট এলাকা থেকে আলোচিত এই পথশিশু মারুফকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। এরপর তাকে করোনা টেষ্ট করার পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
এর আগে, মারুফকে বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না বলে গণমাধ্যমে নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। পরে তার সন্ধান দেয় স্বেচ্ছাসেবী সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোক্তা পারভেজ হাসান।
আগে সে থাকতো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও জর্জকোর্ট এলাকায়।

No comments:
Post a Comment