একদিনে দেশে করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 8 April 2021

একদিনে দেশে করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু


সু-স্বাস্থ্য ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে। এটাই এক দিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ ছাড়া একই সময়ে ৬৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।


এর আগে গতকাল বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৬৩ জন।


No comments:

Post a Comment

Pages