৪ ট্রাক মেয়াদোত্তীর্ণ করোনা শনাক্তের কিটসহ গ্রেপ্তার ৯ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 16 April 2021

৪ ট্রাক মেয়াদোত্তীর্ণ করোনা শনাক্তের কিটসহ গ্রেপ্তার ৯


সময় ডেস্ক :
রাজধানী ঢাকায় ৪ ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, করোনাভাইরাস শনাক্তের মেয়াদোত্তীর্ণ কিট ও রিয়েজেন্ট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 


বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতভর অভিযানে এসব পণ্য বিক্রি ও বাজারজাতকরণের অভিযোগে মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


র‌্যাব-২ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, বনানী ও মোহাম্মদপুরের ৩টি প্রতিষ্ঠানে রাতভর অভিযান চালায় র‌্যাব–২। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

 

তিনি আরও জানান বলেন, অভিযানে চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ বিভিন্ন পরীক্ষার রিয়েজেন্ট ছিল। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ ও অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে। আবার কিছু রয়েছে অনুমোদনহীন।


No comments:

Post a Comment

Pages