আবারও খালেদা জিয়া হাসপাতালে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 27 April 2021

আবারও খালেদা জিয়া হাসপাতালে


সময় ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নেয়া হয়েছে। 


মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টায় ৩৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়। ১০টা ৩ মিনিটে বেগম খালেদা জিয়া হাসপাতালে প্রবেশ করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।


খালেদার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

Pages