মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাবের শোক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 11 March 2021

মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাবের শোক


প্রেস-বিজ্ঞপ্তি :
সিলেট-৩ আসন থেকে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ। 


সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ এমরানসহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে সদ্য প্রয়াত মাহমুদ-উস-সামাদের রুহের মাফগেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাহমুদ-উস-সামাদ-চৌধুরী একজন গুণী ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। যে কারণে সিলেট-৩ আসনের জনগণ তাঁকে বার বার নেতা হিসেবে নির্বাচিত করেছেন। করোনাকালে অসহায় মানুষদের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক খাদ্য সহায়তা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাঁর এ মানবিক কার্যক্রম সর্বত্র প্রশংসিত হয়। তার মৃত্যুতে সিলেটবাসী তথা দেশ একজন যোগ্য নেতৃত্ব হারাল। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


উল্লেখ্য, মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে মারা যান। ৬৬ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পালকপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


No comments:

Post a Comment

Pages