সারাদেশে বিজিবি মোতায়েন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 March 2021

সারাদেশে বিজিবি মোতায়েন


সময় ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির জেরে রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।


শুক্রবার (২৬ মার্চ) রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা।


বিষয়টি নিশ্চিত করে বিজিবির পরিচালক অপারেশন লে. কর্ণেল ফয়জুর রহমান জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।


এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির মুখপাত্র পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, দেশে এখন ভিভিআইপিরা অবস্থান করছেন। অনেক ইসলামি দল আজ (শুক্রবার) মোদিবিরোধী আন্দোলন করেছে। এসব বিষয় নিয়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে।


সারাদেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কত প্লাটুন মোতায়েন করা হয়েছে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সারাদেশেই মোতায়েন করা হয়েছে।


এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় বায়তুল মোকাররম এলাকা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামি দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পরে চট্টগ্রামের হাটহাজারি, ব্রাক্ষ্মনবাড়িয়াসহ আরো কয়েকটি জেলায়।


No comments:

Post a Comment

Pages