হরতাল করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 March 2021

হরতাল করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


সময় ডেস্ক :
শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সারাদেশে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রবিবার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।


এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো হরতাল করতে দেওয়া হবে না।


তিনি আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।


শুক্রবার (২৬ মার্চ) রাতে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।


ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ ও হরতালের ঘোষণা দেওয়া হয় হেফাজতে ইসলাম।


দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। জলকামানও ব্যবহার করা হয়। এই ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।


এরপরে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। বিভিন্ন ওয়ার্ডে ভর্তির পর চারজন মারা যান বলে জানায় হাসপাতাল সূত্র।


একইভাবে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যখন ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া হয়ে ওঠে বিভীষিকার নগরী।


No comments:

Post a Comment

Pages