মাথায় গুলি করে এসআই'র সুইসাইড! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 21 March 2021

মাথায় গুলি করে এসআই'র সুইসাইড!


সময় ডেস্ক :
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


রোববার (২১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে সুইসাইড করেছেন হাসান আলী।


পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন।


থানার ছাদে রোববার সকালের কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।  সেখানে তার মৃতদেহ পাওয়া গেছে।

 

নিহত হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার জব্বার আলীর ছেলে। তিনি চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানার এসআই হিসেবে যোগ দেন।


আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।


এএসপি মাসুদ আলম আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়। সিআইডির তদন্ত দল আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


No comments:

Post a Comment

Pages