থানায় বিদ্যুৎস্পৃষ্টে এসআই'র মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 28 March 2021

থানায় বিদ্যুৎস্পৃষ্টে এসআই'র মৃত্যু


সময় ডেস্ক :
পাবনার আটঘরিয়া থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসআইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


এসআই দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি ১৯৯৩ সালে পুলিশে যোগদান করেন। দুই বছর আগে বদলি হয়ে আটঘরিয়া থানায় আসেন। সম্প্রতি তার সুজানগর থানায় বদলির আদেশ হয়েছিল।


আটঘরিয়া থানার ডিউটি অফিসার মোহাইমিনুল হক জানিয়েছেন, রোববারের পুলিশ কর্মকর্তাদের একটি ব্রিফিংয়ের জন্য থানায় ডাকা হয়েছিল। এসআই দুলাল ওই ব্রিফিংয়ে অংশ নেন। তার মোবাইলে কল আসায় কথা বলতে বলতে বাইরে বের হন।


ডিউটি অফিসার আরো জানান, থানার সামনের একটি স্টিলের স্ট্যান্ডে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। সেখানে হাত দেয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ঘটনাস্থলেই মারা যান।


পাবনার অতিরিক্ত এসপি (অপরাধ) মাসুদ আলম বলেন, বৈদ্যুতিক তার লিকেজ থেকে স্টিলের স্ট্যান্ড বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। এটা সবার অজান্তে হয়েছে।


তিনি বলেন, ‘এসআই দুলালের মৃত্যুর খবর পেয়ে রাতেই আমিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটঘরিয়ায় গিয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা।’


এর আগে গত ২১ মার্চ রাতে পাবনার আতাইকুলা থানা ভবনের ছাদে নিজেই পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন এসআই হাসান আলী।


No comments:

Post a Comment

Pages