প্রেস-বিজ্ঞপ্তি : খেলাধুলা মানুষের মনে আনন্দ জোগায়। শরীর সুস্থ রাখে। শত ব্যস্ততার মধ্যে সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা প্রশংসার দাবি রাখে। যে কোনো মহতী উদ্যোগে সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজ সব সময় আপনাদের সাথে থাকবে। সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছে।
গত শুক্রবার (২৬ মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেট জেলা স্যানিটারী ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সাজ্জাদ সাত্তার খান।
পরে প্রধান অতিথি সমিতির সদস্যের মধ্যে র্যাফেল ড্র এর মাধ্যমে ৩টি মোটরসাইকেল সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।
সাত্তার মেটাল ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে সিলেট জেলা স্যানিটারী ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি এ. জেড. এম. আব্দুল্লাহ আফরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ছালেক খান, মো. আব্দুল মুনিম রুহেল, মো. আব্দুল মুকিত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিয়ার হোসেন, মো. সৈয়দ ফারহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আজম হোসেন, মো. আব্দুর রব, কোষাধ্যক্ষ শোয়াইবুর রহমান রিয়াজ, সহ কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক মো. ছালাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক নেপাল চন্দ্র মালাকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সন্তোলাল ধর, প্রচার সম্পাদক মো. শহীদ হাওলাদার, সহ প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক মো. আব্দুল কাইয়ুম জানু, সদস্য মো. ফয়ছল আহমদ সুমন, মো. আবু খালেদ চৌধুরী সাদী,মো. জসিম উদ্দিন, মো. ছাব্বির আহমদ, মো. রাসেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

No comments:
Post a Comment