মোটরসাইকেলে যাত্রী বহনে নিষেধাজ্ঞা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 31 March 2021

মোটরসাইকেলে যাত্রী বহনে নিষেধাজ্ঞা


নিজস্ব সংবাদদাতা :
বৈশ্বিক মহামানী করোনা পরিস্থিতিতে রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।


এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


এ ছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।


No comments:

Post a Comment

Pages