বিশেষ সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে বাস-সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় মা-মেয়েসহ তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশী কাপন গ্রামের ডা.চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে কামরুন্নাহার শিপা (২২) ও সিএনজি অটোরিকশা চালক ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস সিলেট আসার পথে লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে আসা মাত্র একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হন। এতে অটোরিকশার আরো তিন যাত্রী আহত হন। হাসপাতালের নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
দক্ষিণ সুমরা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবং নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।




No comments:
Post a Comment