নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লায় নওয়াগাঁওয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
শুক্রবার (১৯ মার্চ) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি'র নেতৃত্বে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীশ আহমদসহ যুবলীগের শতাধিক নেতৃবৃন্দ।
এদিকে পৃথকভাবে অনুষ্ঠিত হয় মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল। মহানগর বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্ররায়ণ, কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধরা দল কিংবা ব্যক্তির নয় এরা দেশ ও জাতির শত্রু। রাজনৈতিকভাবে যারা ব্যর্ত হয় তারাই যুগ যুগ ধরে ধর্মব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। সুনামগঞ্জের শাল্লায় এবার তাই করা হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, দেশে শান্তি চাই। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখনই কিছু লোক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে বাড়ি ঘরে হামলা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।



No comments:
Post a Comment