অসামাজিকতার দায়ে দক্ষিণ সুরমায় ১০ নারী-পুরুষ গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 23 March 2021

অসামাজিকতার দায়ে দক্ষিণ সুরমায় ১০ নারী-পুরুষ গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা :
সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১০ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। 


মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে কদমতলী এলাকার হোটেল তিতাস থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ১০জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন তিতাস হোটেলে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন মহিলা ও ৭ জন পুরুষ রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, আটককৃত আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

Pages