দীর্ঘ সড়কজুড়ে প্রেমপত্র লেখক প্রেমিককে খুঁজছে পুলিশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 27 March 2021

দীর্ঘ সড়কজুড়ে প্রেমপত্র লেখক প্রেমিককে খুঁজছে পুলিশ


সময় ডেস্ক :
প্রেমে পড়লে মানুষ কতকিছুই না করে। তেমনি প্রেমিকার জন্য মহাসড়কের আড়াই কিলোমিটার জুড়ে প্রেমপত্র লিখেছেন এক প্রেমিক। প্রেমিকার উদ্দেশ্যে লেখা ওই প্রেমপত্রটি নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে।


সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামে ঘটেছে এ ঘটনা।


বিভিন্নভাবে প্রেমের গভীরতা বোঝাতে সড়কজুড়ে নানা কথা লেখা হয়েছে। যার মধ্যে রয়েছে ‘আই লাভ ইউ’ এবং ‘আই মিস ইউ’ সহ বিভিন্ন কথা।


সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি তার প্রেমের বার্তাগুলো জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি সড়কের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে লিখেছেন।


তবে প্রেম প্রকাশের এই অদ্ভুত ধরনের ছবি ও ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কে এই প্রেমিক তা খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।


সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment

Pages