সময় ডেস্ক : বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন পর্যায়ে ১০ হাজার লোক নিয়োগ দেওয়া হবে। চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি আসছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রেলভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, বর্তমানে ১৩৭টি স্টেশন বন্ধ রয়েছে লোকবলের অভাবে। আমরা প্রথম ধাপে ১০ হাজার লোকবল একসঙ্গে নিয়োগ দেব রেলে, সেই পদক্ষেপ গ্রহণ করেছি। নিয়োগের পর তাদের প্রশিক্ষণও দেওয়া হবে। আশা করছি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রেলের জনবল ঘাটতির অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে পারব।
অনুষ্ঠানে রেলওয়ে স্টেশন সংলগ্ন আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ বা সংস্কারসহ ওয়াশ (ডব্লউএএসএইচ) ব্যবস্থাপনার উন্নয়ন এবং পারস্পরিক শিখন কর্মসূচির উদ্বোধন করেন রেলমন্ত্রী।

No comments:
Post a Comment