২৫নং ওয়ার্ড আ'লীগ সভাপতি হাজী আমির উদ্দিনের ইন্তেকাল, রোববার জানাজা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 9 January 2021

২৫নং ওয়ার্ড আ'লীগ সভাপতি হাজী আমির উদ্দিনের ইন্তেকাল, রোববার জানাজা


সময় ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও কায়েস্থরাইল এলাকার বাসিন্দা হাজী আমির উদ্দিন (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি.... রাজিউন।

শনিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৮মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেণ।

রোববার (১০ জানুয়ারি) বাদ জোহর কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ এস্টেট দাউদপুর, মোছারগাঁও, বারখলা জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

এদিকে, সিলেটের বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুতে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, বারখলা রূপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাজাহান কবির রিপনসহ ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

No comments:

Post a Comment

Pages