প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ করে কথিত প্রেমিক। ধর্ষণে সহায়তা করার দায়ে ধর্ষকের সহযোগীসহ প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত প্রেস-বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকায় ভাড়ায় বসবাসকৃত ছানা মিয়ার পুত্র ইকবাল হোসেন (২২) মোবাইল ফোনে এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
দীর্ঘ আলাপচারিতার এক পর্যায় ইকবাল প্রেমের সম্পর্কের সুবাদে বিয়ের প্রলোভনে একাধিকবার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করে।
গত বুধবার শাহপরান (রহঃ) থানাধীন কুশিঘাট এলাকায় ফোন কলে ওই কিশোরীকে ডেকে নিয়া আসে ইকবাল। সেখান থেকে সে তার সহযোগী বালাগঞ্জের নসিয়ারপুরের ইফতেখার হোসেনের ছেলে মো: কামরান হোসেনের (১৮) গঙ্গানগর ফখরু মিয়ার ভাড়া বাসা অপহরণ করে নিয়ে গিয়ে কিশোরীকে বিয়ের প্রলোভনে জোর পূর্বক ধর্ষণ করে। কিশোরীর শোরচিৎকারে লোকজন এগিয়ে আসলে ইকবাল পালিয়ে গেলেও তাহার সহযোগী কামরানকে আটক করা হয়। কামরান ও ভিকটিমকে উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশের কাছে দেয়া হয়।
ধর্ষণের ঘটনায় মোগলাবাজার থানার মামলা দায়ের করা হয় (নং ১০, তাং- ২১/০১/২১খ্রি: ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৯(১)/৩০)।
এদিকে, ইকবালকে গ্রেফতার করতে মোগলাবাজার থানা সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম এর নের্তৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শশধর বিশ্বাস, এএসআই মোঃ ওবায়দুল্লাহ শেখসহ থানার ফোর্সরা মাঠে নামে। ওইদিন রাতে মোগলাবাজারের গোটাটিকর এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে পরদিন আদালতে সোপর্দ করা হয়।

No comments:
Post a Comment