সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 9 January 2021

সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু


সময় ডেস্ক :
সিলেট নগরীর খাসদবির এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। 


শনিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কুটি মিয়া (৩০) নগরীর খাসদবির এলাকার বাসিন্দা।


এ ঘটনার পর আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই আবুল। তিনি জানান, লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


No comments:

Post a Comment

Pages