সিলেট অফিস : প্রবাসী অধ্যুষিত সিলেট নগরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে দুই মন্ত্রী সিলেট নগরে চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান।
এরপর সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে মন্ত্রীরা যান সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শনে।
সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চলমান কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী।
এরপর দুই মন্ত্রী সিলেট নগরীর উপশহরস্থ হলদিছড়ার ড্রেন, রিটেইনিং ওয়াল, ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন। পরে সিসিকের আওতাধীন মানিকপীর কবস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলরগণ ও সিসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে নগরের সম্প্রসারিত চৌহাট্টা-জিন্দাবাজার-কোর্টপয়েন্ট সড়কের উদ্বোধন করেন দুই মন্ত্রী। এরপর বেলা ৩টায় নগরের একটি হোটেলের হলরুমে সিলেটের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন তারা।

No comments:
Post a Comment