করোনা ভ্যাকসিন উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 21 January 2021

করোনা ভ্যাকসিন উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫


বহির্বিশ্ব ডেস্ক :
ভয়াবহ অগ্নিকাণ্ড পুনের সেরাম ইনস্টিটিউটে। বৃহস্পতিবার দুপুর থেকে পুনের মঞ্জরী এলাকায় ওই ইনস্টিটউটের অফিসে আগুন লাগে। দুপুর থেকে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে।


পুনের মেয়র এই পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছ।

 

জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি বেশ কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত। যে অংশে আগুন লেগেছে, তার আশেপাশের অঞ্চলে কোভিশিল্ড নয়, তৈরি হয় বিসিজি ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে।

 

তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলে আগুন লাগে।


No comments:

Post a Comment

Pages