সুনামগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত ১৩ গ্রাম - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 December 2020

সুনামগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত ১৩ গ্রাম


সময় ডেস্ক :
সুনামগঞ্জে বিজয় দিবসের আনন্দকে বাড়িয়ে দিয়ে বিদ্যুতের আলো। ধর্মপাশায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ১৩টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে।


বুধবার বিকেলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে এ নতুন সংযোগ লাইনের উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এর ফলে ওই ইউনিয়নের বাবুপুর, নুরপুর, দিগজান, ফাজিলপুর, প্রতাপপুর, রহমতপুর, সরিষাকান্দা ও ইসলামপুর, সুখাইড়, বাগবাড়ি, নোয়াগাঁও, জাড়ারকোনা, জাড়ারকোনা নোয়াগাঁও গ্রাম বিদ্যুতের আওতায় আসলো।


এ উপলক্ষে বৌলাইগঞ্জ বাজার ও সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক পৃথক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।


এতে বক্তব্য রাখেন, এলজিইডির হিলিপ প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল করিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইকরাম হোসেন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল বাসেদ প্রমুখ।


No comments:

Post a Comment

Pages