সিলেটে তামান্না হত্যা, মামুনকে ধরিয়ে দিতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 13 December 2020

সিলেটে তামান্না হত্যা, মামুনকে ধরিয়ে দিতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা


সময় ডেস্ক :
সিলেট নগরীর কাজীটুলার ভাড়া বাসায় স্বামীর হাতে নিহত গৃহবধূ তামান্না হত্যার সাথে জড়িত স্বামী আল মামুন ও অন্যান্য আসামীদের ধরিয়ে দিলে আমেরিকা প্রবাসী গোলাপগঞ্জের কৃতি সন্তান সামাদ খাঁনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।


সামাদ খাঁন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘Halal GyroKing’র স্বত্বাধিকারী।


শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে একটি অনলাইন চ্যানেলকে দেয়া স্বাক্ষাতকারে তিনি এ ঘোষনা দেন৷


তিনি বলেন, সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী আকবরকে গ্রপ্তার করা হয়েছে। আকবরকে ধরতে জনগণ ও আইনশৃঙ্খলাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


স্ত্রী হত্যার পর পলাতক মামুনকেও ধরতে পুলিশের জন্য তেমন কোন ব্যাপার নয়। এতদিন হলেও মামুনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলাবাহিনী কিছু করতে পারবে না। তাই কেউ যদি মামুনকে ধরিয়ে দিতে পারেন তাহলে থাকে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেব।


প্রসঙ্গত, সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে গত ২৩ নভেম্বর দুপুর দেড়টায় দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়নের ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছেন।

No comments:

Post a Comment

Pages