প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমা থেকে আটক ১১ রোহিঙ্গাকে আটক করে আদালতের নির্দেশে উখিয়া ক্যাম্পে প্রেরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় দক্ষিণ সুরমার বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এসএমপি।
উদ্ধারকৃত রোহিঙ্গারা হলো- কক্সবাজারের উখিয়ার পালংখালীর চাকমারকুলের ব্লক-ষ্টেশন-৩ এর ক্যাম্প-২১ এর মৃত নুর আহমদের ছেলে সুরত আলম (২৮), মো. হাসিমের ছেলে মোহাম্মদ আলম (১৮), কক্সবাজারের উখিয়ার বালুখালির ব্লক-এফ এর ক্যাম্প-২ এর ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান (১৯), কক্সবাজারের উখিয়ার বালুখালির ব্লক-এফ এর ক্যাম্প-২ এর আজিজুর রহমানের স্ত্রী আসিক আরা (১৯), কক্সবাজারের উখিয়ার বালুখালির ব্লক-জে৩ এর ক্যাম্প-২ এর মোহাম্মদ হোসেনের মেয়ে কলিমা (১৮), নূরে আলমের ছেলে জামালিদা (১৯), ছালামতের স্ত্রী হাসিনা বেগম (২৫), ছালামতের মেয়ে জমিলা (০৯), রমিদা (০৮), রজিদা (০৫) এবং ছেলে মো. জাবেদ (০৩)।
পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মামুন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আত্বীয়-স্বজন ভারতে রয়েছেন বলেও জানান তারা। এজন্য তারা ভারতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কক্সবাজারস্থ ক্যাম্প হইতে পালিয়ে এসেছেন।
পুলিশ আরও জানায়, রোহিঙ্গা ভিকটিমদের কক্সবাজারস্থ স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য আদালতে আবেদন করা হলে আদালতের আদেশক্রমে উদ্ধারকৃত রোহিঙ্গা ভিকটিমদেরকে কক্সবাজারের উখিয়া স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে ফেরত দেয়ার জন্য নির্দেশ দেন। পরে সোমবার রাত সাড়ে ৮ টায় দিকে তাদেরকে নিয়ে পুলিশ ক্যাম্পের উদ্দেশ্য রওনা দিয়েছে।

No comments:
Post a Comment