পেটে বাচ্চা নিয়ে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 12 December 2020

পেটে বাচ্চা নিয়ে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!


শিক্ষাঙ্গন ডেস্ক :
অষ্টম শ্রেণির ছাত্রী বিথিকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে সে অন্তঃসত্ত্বা হয়। কিন্তু প্রেমিক রাশেদ তা অস্বীকার করলে তিন পৃষ্ঠার চিরকুট লিখে আত্মহত্যা করে বিথি।


ঘটনাটি বৃহস্পতিবার রাতে শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকায় ঘটলেও শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। বিথির লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ।


চিরকুটে লেখা, রাশেদকে তুমি বাঁচতে দিও না আম্মু। রাশেদ আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। রাশেদের কারণে আমি আমার জীবন শেষ করে দিলাম। কারণ রাশেদের বাচ্চা আমার পেটে।


চিরকুটে আরও লেখা ছিল, মৌসুমি, মেঘলা, সাজেদা, আজাদ, খুশি, নিশি, শফিক, মোশারফ ও ময়নালের সহায়তায় তার ও রাশেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এ অনৈতিক ঘটনা ঘটে। 


এছাড়াও রাশেদের কাকা তামজিদসহ তারা সবাই মিলে তার জীবন শেষ করে দিয়েছে। তাদেরকে ক্ষমা না করার জন্যও বলা হয়েছে ওই চিরকুটে।


No comments:

Post a Comment

Pages