একদিনে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 17 December 2020

একদিনে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু


সু-স্বাস্থ্য ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১৯২ জনে। একই সময়ে এক হাজার ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।


বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৭৬টি। আর দেশের মোট ১৪০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৯১টি। এর মধ্যে ১১৩৪ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৬০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৩৭ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও নয়জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৮৪ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।


No comments:

Post a Comment

Pages