প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটের দুর্ধর্ষ ডাকাত শিপন হাজারীকে (৩১) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। সে বালাগঞ্জের সাদিকপুর গ্রামের মোবাশ্বির আলীর ছেলে। তার নামে বিভিন্ন থানায় ২১টি ডাকাতি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দক্ষিণ সুরমা থেকে রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিশ্বনাথ থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে রাজীব ও সবুজ নামের ২ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। দুই দিন আগে তারা দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। পরে তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাদের দল নেতা শিপন হাজারীকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এলাকার কবরস্থান থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্রীল কাটার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত বলে সিলেট জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ আরো জানায়, সে আন্ত:বিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অন্ত্রসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।

No comments:
Post a Comment