টিকিটে না কেটে ট্রেনে ভ্রমণ, ৪৮৯ জনকে ৮৮ হাজার ৫৮০ টাকা জরিমানা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 14 December 2020

টিকিটে না কেটে ট্রেনে ভ্রমণ, ৪৮৯ জনকে ৮৮ হাজার ৫৮০ টাকা জরিমানা


সময় ডেস্ক :
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৮৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে। রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত যাত্রীবাহী পাঁচটি আন্তঃনগর ট্রেন থেকে ৮৮ হাজার ৫৮০ টাকা আদায় করেন।


টিকিট ছাড়া ট্রেন ভ্রমণে নিরুৎসাহিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।


ট্রেনগুলো হল- ৫৭ নম্বর ঈশ্বরদী-রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস, ৭৩৩ নম্বর রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস, ৭৩২ নম্বর চিলাহাটি-রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, ৭২৭ নম্বর (আপ) খুলনা-চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ও ৭২৮ নম্বর (ডাউন) রূপসা সীমান্ত এক্সপ্রেস।


রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ জানান, ঈশ্বরদী জংশন, নাটোর, সান্তাহার, জয়পুরহাট ও বিরামপুর রেলওয়ে স্টেশনগুলোতে আকস্মিকভাবে ব্লক চেকিং অভিযান চালানো হয়। বিনা টিকিটে ট্রেনে ওঠার দায়ে পাঁচটি ট্রেনের ওই সব যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।


এ সময় পরিবহন পরিদর্শক (টিআইসি) একেএম নুরুল আলম, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আবদুল মাবুদ, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আবদুল আলিম বিশ্বাস মিঠু, ইয়াসির আরাফাত, বরকতউল্লাহ আল-আমিন, মো. গোলাম কিবরিয়াসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে কর্মচারীরা উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

Pages