সিলেটে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 20 December 2020

সিলেটে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী। 



রোববার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলাধীন রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানার বাগা দৌলতপুর কুতুব উদ্দিনের ছেলে তাহের (২৮), মাসুম (৩০)। এ ঘটনায় দক্ষিণ সুরমার বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।



সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেল বাসটির সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।


পুলিশ হতাহতদের উদ্ধার করে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেল জব্দ করেছে।


No comments:

Post a Comment

Pages