সময় ডেস্ক : এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনায় সিলেটের কানাইঘাট সীমান্তে ধরা পড়া এসআই আকবর হোসেন ভুঁইয়ার দুটি ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে।
একটিতে দেখা যায়, কয়েকজন যুবক আকবরকে ঘিরে ধরে বারবার তাকে জেরা করছেন। পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধছেন কয়েকজন যুবক।
এ সময় চারপাশ ঘিরে রাখেন স্থানীয় কিছু মানুষ। তার পায়ে রশি বাঁধা ছিল। সেই বাঁধন খুলে আকবরের বাহু বাঁধছিলেন যুবকরা।
এসময় ওই যুবকদের একজনের কাছে একটি ফোন আসে ফোনটি সাদা গেঞ্জি পড়া যুবকের কাছে এনে দেন অপর যুবক সাদাগেঞ্জী পড়া বাংলাদেশী রহিম উদ্দিনকে। ওপর প্রান্ত কথা বলা লোককে সালেহ বলে সম্বোধন করে রহিম বলেন ওসি স্যারকে বলে দাও আমি তাকে পাইছি লইয়া রওয়ানা দেরাম। সে আমার সাথে আছে। আমার নেট নাই। এ কথা বলেই লাইন কেটে দেন রহিম উদ্দিন।
জানা যায় রহিম উদ্দিন যে ওসির কথা বলেছেন তিনি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ সামসুজ্জোহা পিপিএম।
আরও জানা যায়, সালেহ নামের একজনের সাথে আটকের বিষয়ে কথা হয় কানাইঘাট থানার ওসি সামসুজ্জোহার আর এই কাজে সহযোগীতা করেন নানকা চেয়ারম্যান। মুলত তাদের সকলের সমন্নিত সহযোগীতার কারনে এবং পুলিশ সুপার মোহাম্মাদ ফরিদ উদ্দিনের উদ্যোগে রায়হান হত্যার মুল আসামী আকবর ভূইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় সিলেট জেলা পুলিশ।

No comments:
Post a Comment