রোববার মিয়ানমারের নির্বাচন, কে আসছেন ক্ষমতায়? - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 7 November 2020

রোববার মিয়ানমারের নির্বাচন, কে আসছেন ক্ষমতায়?


বহির্বিশ্ব ডেস্ক :
রোববার (০৮ নভেম্বর) মিয়ানমারের জাতীয় নির্বাচন। দেশটিতে আবার কে ক্ষমতায় আসছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। অং সান সু চিই কি পাচ্ছেন ক্ষমতা? নাকি হতে যাচ্ছে ক্ষমতার পালাবদল? এসব প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলে।

 

প্রায় ৫০ বছর সামরিক শাসনের অবসান ঘটিয়ে ২০১০ সালে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে মিয়ানমার। গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পান দেশটির জনপ্রিয় নেত্রী সু চি।


১৯৬২ সালে তৎকালীন সেনাবাহিনী বার্মার ক্ষমতা দখল করে। এরপর ১৯৯০ সালের ২৭ মে সামরিক শাসকদের তত্ত্বাবধানে মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সু চি’র দল জয় পেলেও ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে সেনাবাহিনী। ২০০৮ সালে দেশটিতে সংবিধান গৃহীত হয়।


২০১৫ সালে অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের সাধারণ নির্বাচনে বড় জয় পায় সু চি’র দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ (এনএলডি)। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার শিকার হন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতে বিরুদ্ধে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে।


দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সেনাবাহিনীর শক্ত নিয়ন্ত্রণ থাকায় কখনোই বিতর্ক বন্ধ হয়নি মিয়ানমারকে ঘিরে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা।


No comments:

Post a Comment

Pages