স্বামী একটু আনরোমান্টিক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 6 November 2020

স্বামী একটু আনরোমান্টিক


বিনোদন ডেস্ক :
ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুকে বেশ সক্রিয়। নিয়মিতই স্ট্যাটাস দিয়ে যান তিনি। তবে তার স্ট্যাটাসগুলো মাঝেমধ্যে দ্বিধায় ফেলে দেয় ভক্তদের। যদিও মাহি বারবারই বলে আসছেন, এসব স্ট্যাটাস তার ব্যক্তিগত জীবনকেন্দ্রিক নয়। যখন যা মনে আসে তা-ই লিখে ফেলেন- হোয়াটস অন ইউর মাইন্ডে।


সম্প্রতি এমনই এক স্ট্যাটাস দিয়ে বিব্রত হন মাহি। তার একটি পোস্ট দেখে ভক্তদের অনেকে ধরেই নেন, বরের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে মাহির। এ নিয়ে কিছু ভুঁইফোড় অনলাইনে মাহির বিচ্ছেদ ঘটেছে শিরোনামে সংবাদও প্রকাশ করে। এসব বিষয়ে বেশ বিব্রত ও বিরক্ত মাহি। বিচ্ছেদ তো দূরের কথা স্বামীর সঙ্গে বেশ সুখেই আছেন জানালেন মাহি। তবে তার স্বামী কিছুটা অন্যরকম সেটিও বলতে দ্বিধা করলেন না। এ বিষয়ে বেশ কিছু অভিযোগও রয়েছে মাহির।

 

মাহির অভিযোগ, স্বামী অপু তাকে একটু সময় কম দেন। প্রায়ই না ডেকে একাই খাবার নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন। সে একটু আনরোমান্টিক।


এর পর বরের প্রশংসায় পঞ্চমুখ হন মাহি। তিনি বলেন, ‘অপু ‘বাবু খাইছো’ টাইপ ছেলে না। ‘বাবু খাইছো’ টাইপ মানুষেরা ভুয়া হয়, তারা পারমান্যান্ট না। ওমন মানুষ দিয়ে আমি কী করবো?


মাহি বলেন, ‘আমি জানি, সে আমাকে কতটা ভালোবাসে। আমি যত বড় ভুল করি না কেন, আমার সঙ্গে যা–ই ঘটুক না কেন, সে কখনই আমার হাত ছাড়বে না। সরি বলার আগেই সে আমাকে ক্ষমা করবে। আনরোমান্টিক হলেও অপু আমার কাছে সেরা স্বামী।’


বিচ্ছদের গুঞ্জন নিয়ে ভুঁইফোড় অনলাইনের খবরের প্রতিবাদ করে মাহি বলেন, ‘লালশাক ডটকম নামেও একটি অনলাইন পোর্টাল থাকতে পারে। এখন এই ধরনের অনলাইনগুলো কী লিখল, সেটা পাত্তা দিতে চাই না। কারণ, আমি জানি, কারা প্রকৃত জার্নালিস্ট। কারা প্রপার নিউজটা লিখছে, সেসব লেখাকেই সবার গুরুত্ব দেওয়া উচিত। নাম-ঠিকানাহীন অনলাইনের নিউজে আমি গুরুত্ব দিই না। তাদের গুরুত্ব দিলে তারা মাথায় উঠবে। আমরা ভালো আছি। আমাদের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কারও সংসারই সব সময় এক রকম যায় না। অপু একটু আনরোমান্টিক, কিন্তু আমার কাছে সে বেস্ট।’


No comments:

Post a Comment

Pages