দক্ষিণ সুরমায় প্রেমিকার জন্য ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 5 November 2020

দক্ষিণ সুরমায় প্রেমিকার জন্য ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা



সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে প্রেমিকার জন্য ফেসবুক লাইভে এসে এক যুবক আত্মহত্যা করেছেন। তার আলহাজ উদ্দিন (২০)।


বুধবার (০৪ নভেম্বর) রাত ৯টার দিকে আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে। 


আত্মহত্যা করার কিছু কারণ ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি দিয়ে গেছেন। সেখানে লিখেছেন, ‘‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাকে পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে!’’

 

ফেসবুকে এ কথাগুলো লেখার কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাইভে এমন করুণ দৃশ্য দেখে আত্মহত্যা না করতে তার ফেসবুক বন্ধুদের হৃদয়গ্রাহী কমেন্ট করতে দেখা গেছে।আলহাজ উদ্দিন সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি গত বছর সিলেট সরকারি কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন।

 

আলহাজ উদ্দিনের চাচা আফজাল হোসেন বলেন, রাতে বাসায় আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মাকে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতর সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বুঝতে পারেনি।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল ইসলাম ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার কথা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে প্রেমজনিত কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। নিহতের ময়নাতদন্ত শেষে রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। 


No comments:

Post a Comment

Pages