সময় ডেস্ক : সিলেট কোতোয়ালী থানার অন্তর্গত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যাকারী এসআই আকবর হোসেন ভূইয়াকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক আমেরিকান প্রবাসী।
সোমবার (১৮ অক্টোবর) একটি অনলাইন টিভি’র লাইভ প্রোগ্রামে এসে এ ঘোষণা দেন আমেরিকা প্রবাসী সামাদ খান। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এ কৃতি সন্তান দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
তিনি বলেন, রায়হান হত্যায় প্রধান অভিযুক্ত আকবর ভূইয়াকে আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রশাসন যদি গ্রেফতার করে তাহলে প্রশাসনের সাহসী সৈনিককেও পুরস্কার দেওয়া হবে।

No comments:
Post a Comment