নিজস্ব সংবাদদাতা : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার। সেটা গড়া আমাদের জন্য অসম্ভব নয়। পুলিশ-জনতা সবার প্রচেষ্টার প্রয়োজন।
শনিবার (৩১ অক্টোবর) কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে 'জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে' স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএমপি কমিশনার পুলিশ এবং জনতার বন্ধন বুঝাতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে একটা কসরত করান। পুলিশের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছেন- তোমরা জনগণের পুলিশ হইও, তো আমরা জনগণের পুলিশ হতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে জনতা, আইনশঙ্খলা বাহিনী ও প্রশাসনে যারা আছি সবার সম্মেলিত প্রচেষ্টায় সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। পরিশেষে সকলকে তিনি ধন্যবাদ জানান।

No comments:
Post a Comment