নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, রুটি রোজগারে সিলেটের মানুষ প্রবাসে রয়েছেন। তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা সম্পত্তি অনেক সময় বেদকল হয়, সেটা যাতে আর না হয় সেদিকে সিলেটের পুলিশ বাহিনীকে নজর রাখতে হবে। প্রবাসীদের সম্পদ রক্ষায় পুলিশকে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে 'জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে' স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এমসি কলেজের ঘটনার তৎপরতা রায়হান হত্যার পর কিছুটা ম্লান হয়ে যায়। এমসি কলেজের ঘটনায় পুলিশের কাজ প্রশংসিত হয়। রায়হান হত্যার বিচার যতদ্রুত সম্পন্ন করা হবে। অন্যথায় করে কেউ পার পায়নি, কেউ পার পাবেনা।

No comments:
Post a Comment