সিলেটে পুলিশ নির্যাতনে যুবক নিহত, ৪ পুলিশ ক্লোজড, প্রত্যাহার ৩ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 12 October 2020

সিলেটে পুলিশ নির্যাতনে যুবক নিহত, ৪ পুলিশ ক্লোজড, প্রত্যাহার ৩


সময় ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। 

ঘটনার প্রেক্ষিতে সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড ও ৩ জনকে প্রত্যাহার করেছে এসএমপি পুলিশ।

একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন এসএমপি পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার।
 
তার আগে রোববার (১১ অক্টোবর) ভোরে এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে সোমবার সিলেট কতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ছিনতাইকালে গণপিটুনিতে মারা যান রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।

No comments:

Post a Comment

Pages