রায়হান হত্যা : হবিগঞ্জে আকবর গ্রেপ্তার! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 20 October 2020

রায়হান হত্যা : হবিগঞ্জে আকবর গ্রেপ্তার!


সময় ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরকম একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। 


রায়হান হত্যার তদন্তের দায়িত্বে থাকা পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান গণমাধ্যমকে গ্রেপ্তারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্লাহ তাহেরও আকবর গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না।

 

মামলা তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলামও আকবর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।


এদিকে, দুপুরে রায়হান হত্যায় অভিযুক্ত টিটু বিশ্বাসকে পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। আদালতে নেওয়া হলে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



No comments:

Post a Comment

Pages