সময় ডেস্ক : রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হওয়ার পর পাল্টা জবাবে হামলাকারীদের দুজন নিহত হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করছেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙামাটি সদর জোনের ২০ বীর সেনা সদস্যরা।
এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের ওপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুজন নিহত হয়।নিহতদের পরিচয় জানা যায় নি।

No comments:
Post a Comment