ফেসবুকে পরিচয়ে ধর্ষণ, গ্রেফতার পুলিশ সদস্য - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 8 October 2020

ফেসবুকে পরিচয়ে ধর্ষণ, গ্রেফতার পুলিশ সদস্য


সময় ডেস্ক :
ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে। ওই নারী বাদী হয়ে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন।
 


সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী ওই নারী সিদ্ধিরগঞ্জে একটি ‘সেবা মূলক’ প্রতিষ্ঠানে কাজ করেন। দুই বছর আগে ফেসবুকে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।


প্রেমের সূত্র ধরেই তাদের বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রির নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয় তাদের।


ওসি কামরুল ফারুক আরো বলেন, ওই নারীর আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। বুধবার রাতে ওই নারী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পরে বিষয়টি পুরোপুরিভাবে স্পষ্ট হবে।

No comments:

Post a Comment

Pages