সময় ডেস্ক : ঈদের আনন্দে বেড়াতে এসে জাফলং এর পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল নেমে তলিয়ে যান এক পর্যটক। ধারণা করা হচ্ছে নদীর প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে তার সলিল সমাধি হয়েছে।
নিখোঁজ পর্যটকের নাম মোহাম্মদ জুবায়ের (২২)। সে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের লামকাইন গ্রামের জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ নামের কওমি মাদ্রাসার ছাত্র।
এক ঘটনায় তলিয়ে যাওয়া নিশাত নামের অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বন্ধু-বান্ধবের সাথে জাফলং জিরো পয়েন্ট খুব কাছাকাছি গোসল করতে নামে নিহত জুবায়ের, নিশাতসহ বেড়াতে আশা বন্ধু বান্ধবরা।
![]() |
এসময় সাঁতার না জানা পর্যটক জুবায়ের ও নিশাত পিয়াইন নদীর স্বচ্ছ জলের স্রোতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্হানীয়দের সহযোগিতায় পর্যটক নিশাতকে আহতবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে জুবায়ের।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ ও টুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইন্সপেক্টর রতন শেখ জানান, নিখোঁজ পর্যটক জুবায়েরের লাশ উদ্ধারে কাজ চলছে। ফায়ার বিগ্রেডের ডুবুরি দলকে আনা হচ্ছে।


No comments:
Post a Comment