মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 6 August 2020

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপসহ তিন আসামি রিমান্ড মঞ্জুর
সময় ডেস্ক : একটি ইউটিউব চ্যানেলের ট্রাভেল শো ডকুমেন্টারির শুটিং শেষে ফেরার পথে খুন হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বাকি চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় তাদের রিমান্ড ও জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন।
 

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মামলার এক নম্বর আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, দুই নম্বর আসামি টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তিন নম্বর আসামি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত। তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পাশাপাশি সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক।

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপসহ তিন আসামি রিমান্ড মঞ্জুর
এর আগে সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন র‍্যাব-১৫ এর সেকেন্ড ইন কমান্ডার (টু-আইসি) মেজর মেহেদী হাসান।

শুনানি শেষে ১, ২ ও ৩ নম্বর আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর ও মামলার অন্য চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সেকেন্ড ইন কমান্ডার মেজর মেহেদী হাসান।



No comments:

Post a Comment

Pages